নিরাপদ রাজশাহী গড়তে সমন্বিত প্রচেষ্টার প্রত্যয়, ডিআইজি-এসআরবি অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদারের প্রত্যয় নিয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়সাল ইসতিয়াক, পিএসসি, এডি।
বুধবার (১১ নভেম্বর ) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাজশাহী অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে কার্যকর সমন্বয়, তথ্য আদান-প্রদান এবং দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে এসআরবি-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়সাল ইসতিয়াক বলেন, “জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে এসআরবি-৫ সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। রাজশাহী রেঞ্জ পুলিশের সঙ্গে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাজশাহী গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম; অতিরিক্ত ডিআইজি খন্দকার মোঃ শামীম হোসেন; রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ; রাজশাহী রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহমুদা শারমীন নেলী এবং এসআরবি-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়সাল ইসতিয়াক, পিএসসি, এডি। এ ছাড়া রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় ও রাজশাহী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
