নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
টুকরো খবর

নেত্রকোনার দুর্গাপুরে ফ্রেন্ডস ইউনিটি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ

নেত্রকোনার দুর্গাপুরে ফ্রেন্ডস ইউনিটি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে ১৫০টি কম্বল বিতরণ করেছে ফ্রেন্ডস ইউনিটি সমাজ কল্যাণ সংস্থা।

সংগঠনটির উদ্যোগে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের পাশাপাশি বিভিন্ন এতিমখানার এতিম শিশুদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতা থেকে অসহায় মানুষের কিছুটা স্বস্তি নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কম্বল বিতরণ কার্যক্রমে সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ফ্রেন্ডস ইউনিটি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক অনিক বলেন, “মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের এই কার্যক্রম পুরো শীত মৌসুমজুড়েই অব্যাহত থাকবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।

মানবিক এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব।