নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
ক্রীড়াঙ্গন

বড়াইগ্রামে নারী ফুটবল ম্যাচ দেখতে হাজার হাজার দর্শকের ভীড়

বড়াইগ্রামে নারী ফুটবল ম্যাচ দেখতে হাজার হাজার দর্শকের ভীড়

‘মাদক ছাড়ো, খেলা ধরো, মাদকমুক্ত জীবন গড়ো’ প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আকর্ষণী প্রমিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বড়াইগ্রাম পৌরসভা ও বড়াইগ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয় নারী ফুটবল ম্যাচটি। বিপুল সংখ্যক নারীসহ কমপক্ষে ৮ হাজার দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ম্যাচে মুখোমুখি হয় নারায়ণগঞ্জ জিকেএসপি প্রমিলা ফুটবল একাদশ বনাম সিরাজগঞ্জের বিআরএফপি প্রমিলা ফুটবল একাদশ। খেলায় সিরাজগঞ্জ বিআরএফপি প্রমিলা ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৭-৬ গোলে নারায়ণগঞ্জ জিকেএসপি প্রমিলা ফুটবল একাদশকে পরাজিত করেছে। খেলায় প্রধান অতিথি ছিলেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন বড়াইগ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি মো: শফীউল হাসান তীতু। এ সময় অন্যান্যের মধ্যে সাবেক মেয়র ইসাহাক আলী, বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ আফসার আলী, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ঈমান আলী, সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, খেলোয়াড় কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ শিপন উপস্থিত ছিলেন। খেলা দেখার জন্য মাঠের চারপাশ ছাড়াও বিদ্যালয় ভবন ও পাশের হাসপাতালের বিভিন্ন ভবনের ছাদ, মাঠের সীমানা প্রাচীর ও বিভিন্ন গাছে উঠে দর্শকদের খেলা উপভোগ করতে দেখা গেছে। চান্দাই ইউনিয়নের কৃষ্ণপুর থেকে খেলা দেখতে আসা দর্শক রবিউল করিম উচ্ছাস প্রকাশ করে বলেন, আমাদের মতো মফস্বল এলাকায় এতো সুন্দর ফুটবল টুর্নামেন্টের আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। খেলোয়াড়দের চমৎকার ক্রীড়া নৈপুণ্য এবং হাজার হাজার দর্শকের মুহুর্মূহু করতালিতে পুরো আয়োজনটি দারুণ উপভোগ্য ছিল। বড়াইগ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি শফীউল হাসান তীতু বলেন, আজকের দর্শক সমাগম আমাদের দারুণ উৎসাহিত করেছে। আমরা ফুটবলকে এগিয়ে নিতে নিয়মিতভাবে এমন টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছি। সংস্থার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপন বলেন, ‘খেলা দেখতে মাঠে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। ফুটবলে এমন আগ্রহ সত্যিই আনন্দের বিষয়।’