প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল
সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। নাটোর জেলা বিএনপির সাংগঠনিক কার্যালয় হরিশপুর বাইপাস এলাকা থেকে সকাল ১১টার দিকে জেলা সেচ্চাসেবক দলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ অডিটরিয়াম হয়ে পুনরায় জেলা বিএনপির সাংগঠনিক কার্যালয় হরিশপুর বাইপাসে এসে শেষ হয়ে। পরে হরিশপুর বাইপাস এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ। এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুল হক ডিউক। আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, মনির হোসেন, শহিদ খান ও শহিদ আহমেদ সেতু। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইসমাইল, নাজমুল আহসান শাওন, মামুন খান মাস্টার, আব্দুস সামাদ ও আব্দুল খালেকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এরপরে জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ ও জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির এ-র নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর ঘুরে। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানান।
অপরদিকে: নাটোর শহরতলীর দত্তপাড়া বাজারে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দত্তপাড়া ব্রিজ থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দত্তপাড়া বাজারে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ঘটনার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক জুয়েল বলেন, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকান্ডের ধারাবাহিকতায় নাটোরেও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতে গত রাতে দত্তপাড়া বাজারে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে তারা মনে করেন। দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছেন উল্লেখ করে তিনি বলেন, দুই-চার দিন গুলি করে তাদের ভয় দেখানো সম্ভব নয়। পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমানাতুল্লাহ আমান বলেন, কয়েকটি গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের দমিয়ে রাখা যাবে না। তারা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ডের চেষ্টা করা হলে তারা কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন।
