নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
টুকরো খবর

লালপুরে সাজাপ্রাপ্ত ও সাইবার-জুয়া মামলার পলাতকসহ গ্রেপ্তার ২

লালপুরে সাজাপ্রাপ্ত ও সাইবার-জুয়া মামলার পলাতকসহ গ্রেপ্তার ২

একজন চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ছিলেন পলাতক, অন্যজন সাইবার সুরক্ষা ও অনলাইন জুয়া মামলার আসামি। অবশেষে পুলিশের পৃথক অভিযানে দুজনই ধরা পড়েছেন।
নাটোরের লালপুরে সোমবার (২৩ নভেম্বর) পৃথক সময়ে উপজেলার দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত অসীম কুমার মণ্ডলকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধুপইল হালদারপাড়া গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের নিরাপদ মণ্ডলের ছেলে।
বাগাতিপাড়া থানার সিআর-১৮৪/২৩ নম্বর মামলায় (এসসি-২২/২৪) ২০২৬ সালের ২৪ সেপ্টেম্বর নাটোরের বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-৬ তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ ৫ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেন। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা এ মামলায় দণ্ডিত হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া লালিতাপাড়া গ্রাম থেকে রামেশ্বর বাজারগামী সড়কের একটি মুড়ির মিলের পূর্ব পাশের কাঁচা রাস্তা থেকে শাওন আলী (২০) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি চামটিয়া ভাটপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও জুয়া প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা রয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার দুজনকে মঙ্গলবার (২৪ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।