নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
বড়াইগ্রামে চা স্টল, ওষুধের দোকান ও বাড়িতে চলছে ডাকঘরের কার্যক্রম

জরাজীর্ণ ডাকঘর : ছাদ খসে পড়ছে মাথায়, ঝুঁকিতে কর্মকর্তা-কর্মচারীরা

জরাজীর্ণ ডাকঘর : ছাদ খসে পড়ছে মাথায়, ঝুঁকিতে কর্মকর্তা-কর্মচারীরা

বড়াইগ্রামে নিজস্ব ভবন না থাকায় পৌরসভার পরিত্যক্ত ভগ্নপ্রায় ভবন, ঔষধের দোকান, চায়ের ষ্টল অথবা পোষ্টমাষ্টারের বসতবাড়িতে চলছে অধিকাংশ ডাকঘরের কার্যক্রম। এসব কারণে ডাক কর্মচারীরা যেমন ভোগান্তির শিকার হন, তেমনি গ্রাহকদেরকেও প্রতিনিয়তই দুর্ভোগের মুখোমুখি হতে হয়।
জানা গেছে, উপজেলায় একটি সরকারী ও ১১টি শাখা ডাকঘর রয়েছে। এছাড়া চাটমোহরের আওতায় জোনাইল ও রামেশ্বরপুরে আরো দুটি শাখা ডাকঘর আছে। এগুলোর মধ্যে মাত্র ৫টির নিজস্ব ভবন আছে। অন্যগুলোর নিজস্ব ভবন নেই।
বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার লক্ষ্মীকোল ডাকঘরটি চলে বড়াইগ্রাম পৌরসভার পরিত্যক্ত পুরাতন ভবনে। ভবনটি একেবারে ভগ্নদশা হয়ে পড়ায় মাঝে মাঝেই ছাদের পলেস্তরা খসে পড়ে। দুু-একবার এসব পলেস্তরা কাজে ব্যস্ত পোষ্টামাষ্টার ও ডাকপিয়নের মাথার উপরেও খসে পড়েছে বলে জানা গেছে। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় তারা জীবনের ঝুঁকি নিয়ে এখানেই পোষ্ট অফিসের কাজ করে যাচ্ছেন। এছাড়া লক্ষীচামারী ডাকঘরটির কার্যক্রম চলে এক কিলোমিটার দুরে মেরিগাছা বাজারে পোষ্টমাষ্টার আলালউদ্দিনের ঔষধের দোকানে। ডাকঘরের সাইনবোর্ডটি দোকানের একপাশে আর ডাকবাক্সটি দোকানের সামনে বটগাছের সাথে সাঁটানো। জমি না পাওয়ায় ইতিপূর্বে একাধিকবার টাকা বরাদ্দ এলেও ফেরৎ গেছে বলে জানান পোষ্টমাষ্টার। অপরদিকে, রামেশ্বরপুর ডাকঘরটি চলছে পোষ্টমাষ্টারের বসতবাড়ির একটি ঘরে। ইতিপূর্বে রামেশ্বরপুর বাজারের একটি চায়ের ষ্টলই ছিল এ ডাকঘরের ঠিকানা। সবাই সেখানে এসেই চিঠিপত্র লেনদেন করতেন। বর্তমানে পোষ্টমাষ্টারের বাড়ির বৈঠকখানায় এ ডাকঘরের কার্যক্রম চলছে। এছাড়া রামাগাড়ি, জোয়াড়ি, নওপাড়া, বৃ-পাথুরিয়া ডাকঘরের অবস্থাও একই।
এ ব্যাপারে উপজেলা পোষ্ট মাষ্টার শামীমা খাতুন জানান, জায়গা না পাওয়া ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে এখনও বেশ কিছু ডাকঘরের নিজস্ব ভবন হয়নি। এতে গ্রাহকসহ সংশ্লিষ্টদের যথেষ্ঠ ভোগান্তি পোহাতে হচ্ছে।